
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী দুই দিনের জন্য ওড়িশায় বৃষ্টিপাতের 'লাল সতর্কতা' জারি করেছে। এছাড়া আগামীকাল অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-এর কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকাল বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ