
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): বিপদের সময় ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার শনিবার প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হড়পা বানে বহু মানুষের মৃত্যুর ঘটনায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরেই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান এসে পৌঁছেছে এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত ৫৭ দশমিক ৬ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
নেপালে ত্রাণ ও মানবিক সহায়তা জোরদার করেছে ভারত। ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডু পৌঁছেছে। এই বিমানে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য চিকিৎসক ও প্যারামেডিকদের একটি ১১ সদস্যের দল এবং সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি বিশেষ পর্যবেক্ষণকারী দলও ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ