সিদ্ধার্থনগরের যুবকের নেপালে নদীতে ডুবে মৃত্যু, পরিবারের সঙ্গে বুটওয়াল ঘুরতে গিয়েছিলেন
সিদ্ধার্থনগর, ২৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার ইটওয়া নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৩৫ বছরের প্রভাত সোনির নেপালে নদীতে ডুবে মৃত্যু হয়েছে। রাখী বন্ধনের দিন শুক্রবার তিনি মা, ছোট ভাই শিবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নেপালের
সিদ্ধার্থনগরের যুবকের নেপালে নদীতে ডুবে মৃত্যু, পরিবারের সঙ্গে বুটওয়াল ঘুরতে গিয়েছিলেন


সিদ্ধার্থনগর, ২৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার ইটওয়া নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৩৫ বছরের প্রভাত সোনির নেপালে নদীতে ডুবে মৃত্যু হয়েছে। রাখী বন্ধনের দিন শুক্রবার তিনি মা, ছোট ভাই শিবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নেপালের বুটওয়াল ঘুরতে গিয়েছিলেন।

জানা গিয়েছে, শনিবার সকালে বুটওয়ালে নদীর ধারে একটি পাথরের উপর বসেছিলেন প্রভাত। সেই সময় নদীতে আচমকা প্রবল স্রোত তৈরি হলে জলের তোড়ে তিনি ভেসে যান। তাঁর মাথায় পাথরের আঘাতও লাগে। পরে দুপুরে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে। মৃতের বাবা অবধেশ সোনি-সহ পরিবারের সদস্যরা দেহ নিয়ে আসার জন্য নেপালের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রভাতের বাবা অবধেশ সোনি জানান, ছেলে নেপালের বুটওয়ালে ঘুরতে গিয়েছিল। আচমকা নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে প্রাক্তন মন্ত্রী ড. সতীশ দ্বিবেদী মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রভাতের মৃত্যু হয়েছে। তাঁর দুই ছোট মেয়ে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande