উৎকণ্ঠার অবসান, নেপাল থেকে মুম্বই ফিরলেন তীর্থযাত্রীরা
মুম্বই, ২৯ আগস্ট (হি.স.): উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান। নেপাল থেকে মুম্বই ফিরলেন কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীরা। নেপাল থেকে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা শেষে ফেরার পথে শনিবার স্নেহা পাণ্ডে নামে একজন বলেন, সৌভাগ্যবশত আমরা ১৬ তারিখে রওনা হয়েছিলাম এবং পরি
উৎকণ্ঠার অবসান, নেপাল থেকে মুম্বই ফিরলেন তীর্থযাত্রীরা


মুম্বই, ২৯ আগস্ট (হি.স.): উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান। নেপাল থেকে মুম্বই ফিরলেন কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীরা। নেপাল থেকে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা শেষে ফেরার পথে শনিবার স্নেহা পাণ্ডে নামে একজন বলেন, সৌভাগ্যবশত আমরা ১৬ তারিখে রওনা হয়েছিলাম এবং পরিক্রমা শেষ করে ফেরার সময় ঘটনাটি সম্পর্কে জানতে পারি। সাগা নামের ছোট শহরটি ছিল একেবারে জনশূন্য; এছাড়া ইন্টারনেট সংযোগ না থাকায় বাড়িতে থাকা আমাদের পরিবারের সদস্যরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন।

নেপাল থেকে কৈলাস মানস সরোবর যাত্রা শেষে ফিরে আসা তীর্থযাত্রী বজরঙ্গ লক্ষ্মণ বলেন, আমরা ১৬ তারিখে এখান থেকে রওনা হয়েছিলাম এবং আজ ফিরে এসেছি। বন্যার সময় আমরা নিরাপদ দূরত্বেই ছিলাম। যদি পরদিন আমরা সেখানে থাকতাম, তবে আমরাও আটকে পড়ে যেতাম। ঈশ্বরের কৃপায় আমরা রক্ষা পেয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande