৩১ জন বাংলাদেশি আটক বেঙ্গালুরুতে, বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
বেঙ্গালুরু, ৩১ আগস্ট (হি.স.): বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি সাব-ডিভিশনের ১০টি থানা এলাকায় সম্প্রতি আটক করা হয় ৩১ জন বাংলাদেশি নাগরিক। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য মালদায় পাঠানো হয়েছে। সোমবার ইলেকট্রনিক সিটির ডেপুটি কমিশনার অফ পুলিশ এম.
৩১ জন বাংলাদেশি আটক বেঙ্গালুরুতে, বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু


বেঙ্গালুরু, ৩১ আগস্ট (হি.স.): বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি সাব-ডিভিশনের ১০টি থানা এলাকায় সম্প্রতি আটক করা হয় ৩১ জন বাংলাদেশি নাগরিক। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য মালদায় পাঠানো হয়েছে। সোমবার ইলেকট্রনিক সিটির ডেপুটি কমিশনার অফ পুলিশ এম. নারায়ণ জানিয়েছেন, স্যার এম. বিশ্বেশ্বরাইয়া রেলওয়ে টার্মিনাল থেকে একটি বিশেষ কোচের মাধ্যমে এই ৩১ জনকে মালদার উদ্দেশে রওনা করানো হয়েছে। মালদায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, বেঙ্গালুরু পুলিশ গত ৯ আগস্ট অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে ‘অপারেশন মুক্ত’ অভিযান শুরু করে। হোয়াইটফিল্ড এবং ইলেকট্রনিক সিটি ডিভিশনে মোট ২ হাজার ৯৪৪ জন সন্দেহভাজনের নথি পরীক্ষা করা হয়। ইলেকট্রনিক সিটি ডিভিশনে ১ হাজার ৯০৯ জনের নথি পরীক্ষা করে ৪৩ জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছিল। তাদের নথি এবং বিস্তারিত তথ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-র কাছে জমা দেওয়া হয়েছিল। এফআরআরও-র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩১ জনকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande