
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে সোমবার তিনি লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতিবিদ ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের জাতীয় কংগ্রেসের একজন অন্যতম নেতা ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০১২ সালে তিনি ভারতের ১৩–তম রাষ্ট্রপতিও হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে ভারত সরকারের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ আগস্ট তিনি দেশের জাতীয় রাজধানী নয়াদিল্লিতে প্রয়াত হন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত