
বীরভূম, ৩১ আগস্ট (হি.স.): ফের অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। এবার একটি গাড়ি থেকে উদ্ধার হলো বিদেশি মুদ্রা। সোমবার বিকেলে বোলপুর-ইলামবাজার সড়কের মহিদাপুর এলাকা থেকে উদ্ধার হয় এই অর্থ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে সিউড়ি থেকে বোলপুরগামী একটি গাড়ির ওপর নজরদারি শুরু করে পুলিশ। গাড়িটি বোলপুর পেরিয়ে ইলামবাজারের দিকে যাওয়ার সময় মহিদাপুর এলাকায় বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল সেটিকে ধাওয়া করে আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগের সন্ধান পান তদন্তকারীরা। ব্যাগটি খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায়, তাতে রয়েছে ভারতীয় টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা। গাড়িটিকে বাজেয়াপ্ত করে চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র বীরভূম জেলায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ