উলুবেড়িয়ায় দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে গ্রেফতার এক সরকারি আধিকারিক
হাওড়া, ৩১ আগস্ট (হি.স.): হাওড়ার উলুবেড়িয়ায় অতিরিক্ত জেলা সাব-রেজিস্ট্রার দফতরে ঘুষ নেওয়ার অভিযোগে এক সরকারি আধিকারিককে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা। অভিযোগকারীর কাছ থেকে উলুবেড়িয়ার ওই আধিকারিক ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে
উলুবেড়িয়ায় দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে গ্রেফতার এক সরকারি আধিকারিক


হাওড়া, ৩১ আগস্ট (হি.স.): হাওড়ার উলুবেড়িয়ায় অতিরিক্ত জেলা সাব-রেজিস্ট্রার দফতরে ঘুষ নেওয়ার অভিযোগে এক সরকারি আধিকারিককে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা। অভিযোগকারীর কাছ থেকে উলুবেড়িয়ার ওই আধিকারিক ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। সোমবার জানা গিয়েছে, উলুবেড়িয়া কোর্টের এক মুহুরির কাছ থেকে ওই আধিকারিক ২০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। এরপরই ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা। বিশেষ অভিযান চালানো হয়। অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় ওই সরকারি আধিকারিককে পাকড়াও করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় ওই টাকা। কোন কাজের বিনিময়ে ওই টাকা দাবি করা হয়েছিল এবং এর নেপথ্যে আর কেউ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে হাওড়ার এক পুলিশ আধিকারিক ঘুষ নেওয়ার অভিযোগে একইভাবে ধরা পড়েছিলেন। হাওড়ার এক কনস্টেবলও ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande