ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): খ্যাতনামা ও বৈচিত্র্যময় চলচ্চিত্র উপহার দিতে ছিলেন সিদ্ধহস্ত। সত্যজিৎ রায়ের অনুরাগী এই পরিচালকের ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় ছবি। বিষয় নির্বাচনেও তিনি ছিলেন রীতিমতো পারদর্শী। আজকের এই বিশেষ দিনটিতেই তাঁর জন্মবার্ষিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনম্র শ্রদ্ধা


​কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): খ্যাতনামা ও বৈচিত্র্যময় চলচ্চিত্র উপহার দিতে ছিলেন সিদ্ধহস্ত। সত্যজিৎ রায়ের অনুরাগী এই পরিচালকের ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় ছবি। বিষয় নির্বাচনেও তিনি ছিলেন রীতিমতো পারদর্শী। আজকের এই বিশেষ দিনটিতেই তাঁর জন্মবার্ষিকী। এই উপলক্ষে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।​সোমবার তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছেন— প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।​উল্লেখ্য, ঋতুপর্ণ ঘোষ বরাবরই অন্য ধারার চলচ্চিত্র উপহার দিতে নিরন্তর চিন্তাভাবনা করেছেন এবং তাঁর প্রতিটি কাজে বুদ্ধিমত্তা ও সৃষ্টিশীল উপস্থাপনার অনন্য নিদর্শন তুলে ধরেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande