
কলকাতা, ৯ আগস্ট (হি.স.): দেশের তিরঙ্গা পতাকার গেরুয়া, সাদা ও সবুজ—এই তিন রঙের প্রতি থাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সেই আবেগ, সেই দেশাত্মবোধ এবং ক্রিকেটের উন্মাদনাকেই একসূত্রে বাঁধল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে আইকনিক ইডেন চত্বর হয়ে উঠল জাতীয় গর্বের এক অনন্য মঞ্চ। রবিবার ইডেন চত্বর সেজে উঠলো তিরঙ্গা আলোয়|
ক্রিকেটের প্রতি প্যাশন যেমন বাঙালির রক্তে, তেমনই তিরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রতিটি ভারতীয়র হৃদয়ে। সেই দুইয়ের মেলবন্ধনেই এদিন যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ইডেন চত্বর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত