সোমনাথ স্বাভিমান পর্ব: কলকাতা থেকে সোমনাথের উদ্দেশে রওনা দিল বিশেষ তীর্থযাত্রী ট্রেন
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর অঙ্গ হিসেবে ১০০০ বছরের অটুট ভারতীয় বিশ্বাসের স্মরণে শনিবার কলকাতা স্টেশন থেকে সোমনাথ পর্যন্ত এক বিশেষ তীর্থযাত্রী ট্রেনের যাত্রা শুরু হলো।​শনিবার আয়োজি
সোমনাথ স্বাভিমান পর্ব বিশেষ ট্রেন


কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর অঙ্গ হিসেবে ১০০০ বছরের অটুট ভারতীয় বিশ্বাসের স্মরণে শনিবার কলকাতা স্টেশন থেকে সোমনাথ পর্যন্ত এক বিশেষ তীর্থযাত্রী ট্রেনের যাত্রা শুরু হলো।​শনিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের মন্ত্রী শঙ্কর ঘোষ, স্কুলশিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে সহ রেলের অন্যান্য পদস্থ আধিকারিকেরা।​সূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে রওনা দিয়ে ট্রেনটি আগামী ১৪ সেপ্টেম্বর গুজরাতের সোমনাথে পৌঁছাবে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর তীর্থযাত্রীরা সেখানে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ১৭ সেপ্টেম্বর সোমনাথ থেকে ট্রেনটি পুনারায় কলকাতার উদ্দেশে রওনা দেবে।​এই বিশেষ ট্রেনটি ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুণ্যার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক যাত্রা সুবিধাজনক করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে রেল মন্ত্রকের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।​উল্লেখ্য, ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর মাধ্যমে ভারতের প্রাচীন ঐতিহ্য, বিশ্বাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারের চিরন্তন চেতনাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস করা হচ্ছে। যুগ যুগ ধরে অটুট আস্থা ও প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে সোমনাথ মন্দির।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande