বাবার বিরুদ্ধে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
বারুইপুর, ১২ সেপ্টেম্বর (হি. স.): নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত পেশায়
বাবার বিরুদ্ধে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত


বারুইপুর, ১২ সেপ্টেম্বর (হি. স.): নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে ধৃত পেশায় একজন ফেরিওয়ালা। অভিযুক্ত নিজের মেয়েদের উপরেই শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। আগে বড় মেয়ের উপরও একই নির্যাতন করেছে। বারবার এ বিষয়ে মা’কে জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বছর ১৭-র ওই নাবালিকা। বড় মেয়ে বাড়ি থেকে চলে যেতেই টার্গেট হয় ছোট মেয়ে। তার উপরও শারীরিক অত্যাচার শুরু করে অভিযুক্ত বাবা। দিনের পর দিন চলতে থাকে সেই অত্যাচার। এক্ষেত্রেও মা-কে জানিয়ে কোনও লাভ হয়নি। ছোট মেয়েটি এই অত্যাচারের কথা ফোনে দিদিকে জানায়। সেও মাকে বিষয়টি জানায় কিন্তু কোনও লাভ হয়নি। এরপর বড় মেয়েটি পুলিশের ১০০ নম্বরে ফোন করে সমস্ত ঘটনার কথা বলে। সেই অভিযোগ শুনে বারুইপুর মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ ওই নাবালিকার মা-কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশি জেরায় সে জানিয়েছে স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে সে কোনও কথা বলতে পারেনি। তবে মেয়েদের উপর অত্যাচারের ঘটনা সত্য বলেই সে পুলিশকে জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande