বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, কিছু দিন পর ফের উত্তরে বাড়বে বর্ষণ
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থ
বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, কিছু দিন পর ফের উত্তরে বাড়বে বর্ষণ


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস। আগামী কয়েকদিন বৃষ্টির দাপট কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে আগামী ২ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, এরপর ১৬ তারিখ ফের বৃষ্টি বাড়তে পারে। মহানগরী কলকাতাতেও বৃষ্টির পরিমাণ কমে যাবে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য (০.২ ডিগ্রি) বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande