জোড়াফুল প্রতীকেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে লড়বে তৃণমূল, মন্তব্য কল্যাণের
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও অন্তর্বর্তী নির্দেশ এখনও জারি হয়নি। ফলে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্
জোড়াফুল প্রতীকেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে লড়বে তৃণমূল, মন্তব্য কল্যাণের


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের স্বত্ব নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও অন্তর্বর্তী নির্দেশ এখনও জারি হয়নি। ফলে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল, জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দুই শিবিরকেই অন্য প্রতীকে ভোটে লড়তে হতো। তবে রবিবার সকাল পর্যন্ত কমিশনের তরফে তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর তাঁদের ফের কমিশনে ডাকা হয়েছে। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই লড়বেন তাঁদের প্রার্থীরা।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। এর আগে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক নিয়ে কালীঘাটপন্থী ও বিদ্রোহী তৃণমূলের মধ্যে বিবাদের কোনও চূড়ান্ত মীমাংসা হয়নি। কমিশনের পরবর্তী বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande