
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহিদ যতীন্দ্র নাথ দাসের আত্মবলিদান দিবসে শ্রদ্ধা অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহিদ যতীন্দ্র নাথ দাস যিনি লাহোর জেলে বন্দি থাকাকালীন ৬৩ দিনের অনশনরত অবস্থায় মৃত্যু বরণ করেন। যতীন দাস সাহসের নাম, বীরত্বের নাম, স্বাধীনতার ধ্বনির নাম। তাঁর আত্মবলিদান দিবসে আমার সশ্রদ্ধ প্রণাম।
স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহিদ যতীন্দ্র নাথ দাসের আত্মবলিদান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়| তিনি সমাজ মাধ্যমে লেখেন, মহান বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি শহিদ যতীন্দ্র নাথ দাসের আত্মবলিদান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করে সমাজ মাধ্যমে লেখেন, সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অমর প্রতীক। ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহিদ যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান আজও দেশবাসীকে অনুপ্রেরণা জোগায়। লাহোর জেলে বন্দি অবস্থায় ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রাণ বিসর্জন দেন। তাঁর অদম্য সাহস, আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার প্রতি অবিচল সংকল্প ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদ যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত