
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বিপ্লবী যতীন্দ্রনাথ বসুর পুণ্যতিথিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক্স মাধ্যমে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস-এর প্রয়াণবার্ষিকীতে তাঁকে কোটি কোটি প্রণাম জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অল্প বয়সেই যতীন্দ্রনাথ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। কারাগারের অকথ্য নির্যাতনও তাঁর সংকল্পকে টলাতে পারেনি। কারাগারে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদে তাঁর অনশন দেশপ্রেম ও অদম্য সাহসিকতার এক অমর দৃষ্টান্ত হয়ে আছে। তাঁর আত্মত্যাগ ও আত্মাহুতি দেশের মানুষকে দেশসেবায় চিরকাল অনুপ্রাণিত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ