পরিকাঠামো যাচাইয়ে বড় পদক্ষেপ, ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস রাজ্যের
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। জানা গিয়েছে, বন্ধ
পরিকাঠামো যাচাইয়ে বড় পদক্ষেপ, ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস রাজ্যের


কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.):

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। জানা গিয়েছে, বন্ধের তালিকায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠানই ‘খারিজি মাদ্রাসা’।

গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে সমীক্ষা চালানো হয়। সেখানে মাদ্রাসাগুলির পরিকাঠামো, পাঠক্রম, ছাত্রছাত্রী এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। সমীক্ষায় প্রায় ২,৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই বলে উঠে এসেছে। এরপরই প্রথম দফায় ২৫২টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে নোটিসের কপিও পাঠানো হয়েছে।

শোকজ করা মাদ্রাসাগুলির বিরুদ্ধেও পরিকাঠামোগত ত্রুটির অভিযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নিজেদের অবস্থান ও প্রয়োজনীয় নথি দিয়ে সন্তুষ্ট করতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে সরকার।

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, কলকাতার পাশাপাশি ২২টি জেলার মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছেন, সরকারি অনুমোদন নিয়ে চলা মাদ্রাসাগুলি চালু থাকবে। তবে অনুমোদন ছাড়া যেখানে-সেখানে মাদ্রাসা খোলার অনুমতি দেওয়া হবে না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande