এসপি গুন্ডা–অপরাধীদের রক্ষা করে: কেশব প্রসাদ মৌর্য
লখনউ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি (এসপি)-র বিরুদ্ধে গুন্ডা ও অপরাধীদের মদত দেওয়ার অভিযোগ তুললেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা কেশব প্রসাদ মৌর্য। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, এসপি–র রাজনীতি পরিবারব
এসপির বিরুদ্ধে গুন্ডা-অপরাধীদের মদতের অভিযোগ কেশব প্রসাদ মৌর্যের


লখনউ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি (এসপি)-র বিরুদ্ধে গুন্ডা ও অপরাধীদের মদত দেওয়ার অভিযোগ তুললেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা কেশব প্রসাদ মৌর্য। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, এসপি–র রাজনীতি পরিবারবাদ, গুন্ডা ও অপরাধীদের স্বার্থ রক্ষাকে বেশি গুরুত্ব দেয়।

কেশব প্রসাদ মৌর্য লেখেন, বিজেপি অগ্রসর, অনগ্রসর ও দলিত সমাজকে এক পবিত্র ‘ত্রিবেণী সঙ্গম’-এর মতো একত্রিত করে। সেখানে সবার সম্মান, উন্নয়ন ও বিশ্বাসকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, এসপি–র ‘পিডিএ’কে কটাক্ষ করে তিনি এর অর্থ ‘পরিবার ডেভেলপমেন্ট এজেন্সি’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, সেখানে সাধারণ মানুষের উন্নয়নের চেয়ে পরিবার, গুন্ডা ও অপরাধীদের সুরক্ষার বিষয়টিই বেশি গুরুত্ব পায়।

উত্তর প্রদেশের জন্য এসপি–র অতীত ‘বিপজ্জনক’ ছিল বলেও দাবি করেন মৌর্য। তাঁর বক্তব্য, ষড়যন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়ে একবার নির্বাচনে জয় পাওয়া সম্ভব হলেও বারবার তা সম্ভব নয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এসপির-কংগ্রেস জোট যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে তা আর পুনরাবৃত্তি হবে না বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, উত্তর প্রদেশের মানুষ সবকিছু দেখছেন এবং তৃতীয়বার বিজেপি সরকার গঠনের জন্য তাঁরা প্রস্তুত।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande