অনন্তনাগে গাড়ির ধাক্কায় পুলিশ আধিকারিক আহত, গ্রেফতার কনস্টেবল
বিজবেহারা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক পুলিশ আধিকারিককে গাড়ির ধাক্কা দেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে বিজবেহারা থানার কাছে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন থানার স্টেশন হাউস অফিসার
অনন্তনাগে গাড়ির ধাক্কায় পুলিশ আধিকারিক আহত, গ্রেফতার কনস্টেবল


বিজবেহারা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক পুলিশ আধিকারিককে গাড়ির ধাক্কা দেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে বিজবেহারা থানার কাছে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মাজিদ আহমেদ খান।

সোমবার এঈ পুলিশ অধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় ডিউটিতে ছিলেন এসএইচও মাজিদ আহমেদ খান। থানার কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনায় তিনি আহত হন।

অভিযুক্ত পুলিশকর্মীর পরিচয় এসজি কনস্টেবল খুরশিদ আহমেদ ওয়ানি হিসেবে জানা গিয়েছে। তিনি কোকেরনাগের বিন্দু এলাকার বাসিন্দা। ঘটনার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত অল্টো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আহত এসএইচও-কে প্রথমে বিজবেহারা এসডিএইচ-এ নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শ্রীনগরের বোন অ্যান্ড জয়েন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande