
শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর (হি.স.): পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার, শুভেচ্ছাবার্তায় উপরাজ্যপাল বলেন, গণেশ চতুর্থীর পবিত্র উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বলেন, ভগবান গণেশ জ্ঞান, বুদ্ধি ও সাফল্যের প্রতীক। সকলের জীবন যেন আনন্দ, সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন তিনি।
এ দিকে, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসী ও দেশের জনগণকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সম্প্রীতির সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের আহ্বান জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস