রাজ্য সরকারের সঙ্গে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের বৈঠক, বাস ভাড়া বৃদ্ধি সহ ৯ দফা দাবিতে ডেপুটেশন
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্য সরকারের সঙ্গে সোমবার বৈঠকে বসলো জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। এদিন ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবহণ ভবন-১-এ পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা চালায়। দীর্ঘ আলোচনার পর বৈঠক
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে বাস সংগঠন


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) :

রাজ্য সরকারের সঙ্গে সোমবার বৈঠকে বসলো জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। এদিন ৮ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবহণ ভবন-১-এ পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা চালায়। দীর্ঘ আলোচনার পর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এরপর দুপুরে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, অবিলম্বে বাস ও মিনিবাস উভয়ের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করতে হবে। এছাড়া কলকাতা ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধ করা, সমস্ত টোলপ্লাজায় বর্ধিত হারে টোল আদায় বন্ধ করা এবং আদালতের নির্দেশ মেনে জাতীয় সড়কে অবিলম্বে টোটো ও অটোর বেআইনি চলাচল বন্ধ করার দাবি জানানো হয়েছে। এই সমস্ত বিষয় সহ মোট ৯ দফা দাবি সনদ ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

সংগঠনের তরফে অভিযোগ করা হয়, গত ৯ বছর ধরে একাধিকবার বৈঠক ও দফায় দফায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সদর্থক কোনো ভূমিকা পালন করেনি রাজ্য সরকার। ফলে দীর্ঘ সময় ধরে এ রাজ্যে বাসের ভাড়া বাড়েনি। মূলত বাস ভাড়া বৃদ্ধির দাবিকে সামনে রেখেই এদিন পরিবহণ মন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande