
লখনউ, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সোমবার, কৃষ্ণানগর থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম রাম বাবু মৌর্য (৩৫) । সে টিকাইতগঞ্জ গোলা কুঁয়ার বাসিন্দা, পেশায় একজন শ্রমিক।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে স্থানীয়দের থেকে পুলিশ রাস্তার পাশে এক যুবকের দেহ পড়ে থাকার খবর পায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি হোটেলের পাশে যুবকের দেহ পড়ে থাকতে দেখে । মৃতের ঘাড়ে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার কথা জানতে পেরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় নিহতের পরিবারের এক সদস্য । সে জানায় , রবিবার রাতে রাম বাবুর সাথে তাদের ফোনে কথা হয়েছিল। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। সোমবার সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধারের খবর আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক