গোঘাটে উন্নয়ন ও সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বিডিও ও আধিকারিকদের সঙ্গে বিধায়কের বিশেষ বৈঠক
আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স.) : এলাকার উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সুচারুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো গোঘাটে। সোমবার গোঘাট-১ নম্বর সমষ্টি উন্নয়ন আ
গোঘাটে বিডিও ও আধিকারিকদের সঙ্গে বিধায়কের বিশেষ বৈঠক,


আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স.) : এলাকার উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সুচারুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো গোঘাটে। সোমবার গোঘাট-১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শান্ত চক্রবর্তী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে মিলিত হন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

জানা গিয়েছে, বৈঠকে ভিভি রামজি প্রকল্প সহ একাধিক রাজ্য ও কেন্দ্রভিত্তিক সরকারি প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। প্রকল্পগুলির সুফল থেকে যাতে কোনোভাবেই প্রকৃত উপভোক্তারা বঞ্চিত না হন, সে বিষয়ে আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, পরিষেবা প্রদান নিশ্চিত করা এবং প্রশাসনিক স্তরে কাজের গতি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এলাকাবাসীর চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী উন্নয়নমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের এই যৌথ উদ্যোগের ফলে গোঘাট এলাকায় সার্বিক উন্নয়নের কাজে আরও গতি আসবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে ব্লক প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande