ব্রজমোহনপুরে বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন, উপস্থিত গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স) : গোঘাট মণ্ডল ৪-এর ব্রজমোহনপুরে বিজেপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এদিন ফিতা কেটে এই নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্
ব্রজমোহনপুরে বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন, উপস্থিত গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার


আরামবাগ , ১৪সেপ্টেম্বর (হি.স) : গোঘাট মণ্ডল ৪-এর ব্রজমোহনপুরে বিজেপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এদিন ফিতা কেটে এই নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার।

নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সংগঠনের নানা দিক ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন বিধায়ক।

বিধায়ক প্রশান্ত দিগার জানান, এলাকার সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং জনসেবামূলক কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কার্যালয় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। এর পাশাপাশি স্থানীয় স্তরে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করে তুলতেও নতুন কার্যালয়টি বিশেষ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রজমোহনপুরে দলীয় কার্যালয় চালু হওয়ায় আগামী দিনে গোঘাট মণ্ডল ৪-এর সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে বলেই মনে করছেন জেলা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande