
হুগলি , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আধিকারিকরা নিজ নিজ মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
সেবা সংকল্প অভিযানের অধীনে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার হুগলির সার্কিট হাউসের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো।
সভায় উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী তথা হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার অন্যান্য বিধায়করা এবং পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগের প্রধান সচিব তথা হুগলি জেলার পর্যবেক্ষক শ্রী ওঙ্কার সিং।
সভায় সেবা সংকল্প অভিযানের আওতায় নানা কর্মসূচির প্রস্তুতি, রূপরেখা এবং সেগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক উদ্যোগ কীভাবে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রশাসনিক স্তরে সুদৃঢ় সমন্বয় বজায় রেখে নির্ধারিত কর্মসূচিগুলি সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ আধিকারিকরা নিজ নিজ মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA