তিন দিনের মস্কো সফরে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় যাচ্ছেন সেনাপ্রধান (সিওএএস) জেনারেল ধীরাজ শেঠ। সফরের সূচি অনুযায়
তিন দিনের মস্কো সফরে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় যাচ্ছেন সেনাপ্রধান (সিওএএস) জেনারেল ধীরাজ শেঠ। সফরের সূচি অনুযায়ী, মস্কোতে সেনাপ্রধানকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। এরপর তিনি ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এ গিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সফর চলাকালীন রাশিয়ার স্থলবাহিনীর কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল আন্দ্রেই নিকোলায়েভিচ মর্ডভিচেভের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন জেনারেল শেঠ। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পেশাগত সামরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ প্রক্রিয়া জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়াও জেনারেল শেঠ মস্কোর ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার পরিদর্শন করবেন এবং রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী (প্রতিরক্ষা শিল্প ও ক্রয় সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত) ভাসিলি সের্গেইভিচ ওসমাকভ সহ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এই বৈঠকগুলির মাধ্যমে সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

সফরের অংশ হিসেবে তিনি সেন্ট পিটার্সবার্গেও যাবেন। সেখানে মিখাইলোভস্কায়া মিলিটারি আর্টিলারি একাডেমি পরিদর্শন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্ব ও অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করবেন সেনাপ্রধান। দুই দেশের সেনার মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক কূটনীতি এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার গুরুত্বকেই জেনারেল ধীরাজ শেঠের এই তাৎপর্যপূর্ণ সফর প্রতিফলিত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande