সংরক্ষণ ও ইউজিসি-র নিয়মের বিরুদ্ধে কর্ণী সেনার বিক্ষোভে অনুমতি চাওয়া নিয়ে তাৎক্ষণিক শুনানিতে হাইকোর্টের না
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়মের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর যন্তর মন্তরে বিক্ষোভ করার অনুমতি চেয়ে করা আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উ
সংরক্ষণ ও ইউজিসি-র নিয়মের বিরুদ্ধে কর্ণী সেনার বিক্ষোভে অনুমতি চাওয়া নিয়ে তাৎক্ষণিক শুনানিতে হাইকোর্টের না


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নিয়মের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর যন্তর মন্তরে বিক্ষোভ করার অনুমতি চেয়ে করা আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারীকে বলেছে, আবেদনের ত্রুটি দূর করে নিন। এরপর আবেদনটি স্বাভাবিক নিয়মেই তালিকাভুক্ত হবে।

আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, দিল্লি পুলিশ প্রথমে ২০ সেপ্টেম্বর বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল। পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেয়। এর পরিপ্রেক্ষিতে আদালত বলে, ২০ সেপ্টেম্বর বিক্ষোভের কর্মসূচি রয়েছে এবং সেই তারিখের জন্য আবেদন করা হয়েছে। তাই আবেদনটি স্বাভাবিক নিয়মেই তালিকাভুক্ত হবে।

এর আগে দিল্লি হাইকোর্ট দিল্লি পুলিশকে সংরক্ষণ এবং ইউজিসির নিয়মের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছিল। ক্ষত্রিয় কর্ণী সেনা ২০ সেপ্টেম্বর যন্তর মন্তরে বিক্ষোভ করতে চায়।

কর্ণী সেনা এর আগে ৬ সেপ্টেম্বর বিক্ষোভের অনুমতি চেয়েছিল। কিন্তু ব্রিকস সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়ে পুলিশ অনুমতি দেয়নি। ৩ সেপ্টেম্বর হাইকোর্ট আবেদনকারীকে বিক্ষোভের তারিখ পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। আদালত প্রশ্ন করেছিল, ৬ সেপ্টেম্বরের তারিখটির বিশেষত্ব কী? পুলিশ ওই তারিখে সম্মত না হলে অন্য কোনও তারিখ নির্ধারণ করা যেতে পারে।

কর্ণী সেনার প্রধান রাজ শেখাওয়াত এই আবেদন করেছেন। ইউজিসির নিয়মের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি চেয়ে ২৭ আগস্ট দিল্লি পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। তাতে জানানো হয়, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। ২৮ আগস্ট দিল্লি পুলিশ ব্রিকস সম্মেলনের প্রস্তুতি চলার কথা জানিয়ে আবেদনটি খারিজ করে দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande