কেন্দ্রের কাছে ইউপিআই আগের মতোই সম্পূর্ণ নিঃশুল্ক রাখার দাবি জানালো কংগ্রেস
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইউপিআই-এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি মার্চেন্ট পেমেন্টের ওপর শুল্ক আরোপের পথ প্রশস্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলো কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মার্কিন সংস্থাগুলির চাপে নতিস্বীকার করে সরকার দে
সুপ্রিয়া শ্রীনাতে


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইউপিআই-এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি মার্চেন্ট পেমেন্টের ওপর শুল্ক আরোপের পথ প্রশস্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলো কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মার্কিন সংস্থাগুলির চাপে নতিস্বীকার করে সরকার দেশের আমজনতা, যুবসমাজ এবং ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে। সেইসঙ্গে ইউপিআই-কে আগের মতোই সম্পূর্ণ নিঃশুল্ক রাখার দাবি জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বুধবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সরকারের নতুন সিদ্ধান্তে ২ হাজার টাকার বেশি মার্চেন্ট ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করা হবে। এই শুল্ক ব্যবসায়ী পরিশোধ করবেন বলে সরকারের যুক্তি একেবারেই অর্থহীন; কারণ শেষ পর্যন্ত ব্যবসায়ীরা পণ্য ও পরিষেবার দাম বাড়িয়ে এই বোঝা গ্রাহকের ওপরই চাপিয়ে দেবেন।

শ্রীনাতের দাবি, দেশে ২ হাজার টাকার বেশি মূল্যের ৬০৪.৮ কোটি ব্যক্তি-থেকে-ব্যবসায়ী পর্যায়ের ইউপিআই লেনদেন হয়। এর মোট মূল্য ৬৬.২২ লক্ষ কোটি টাকা। ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে 'ফোনপে'-র ৪৮.৯ শতাংশ এবং 'গুগল পে'-র ৩৭.৭ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। ফোনপে-তে মার্কিন সংস্থা ওয়ালমার্টের ৭২ শতাংশ শেয়ার রয়েছে, অন্যদিকে গুগল পে পুরোপুরি মার্কিন সংস্থা গুগল এলএলসি-র মালিকানাধীন। মূল্যবৃদ্ধিতে জর্জরিত মানুষের পকেট কেটে এই সমস্ত বিদেশি সংস্থাগুলির আয় বৃদ্ধি করা হচ্ছে। সুপ্রিয়া শ্রীনাতে অভিযোগ করেন, ৬ এবং ১০ আগস্ট অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন, এমডিআর নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ও রূপরেখা তৈরি হয়নি। কিন্তু ১৪ সেপ্টেম্বর গোপনে বিজ্ঞপ্তি জারি করে শুল্ক বসানোর পথ পরিষ্কার করা হয়। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের দাবি, ইউপিআই-এর ভিত্তি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তৈরি হয়েছিল এবং এনপিসিআই ও ডিবিটি-র মতো ব্যবস্থা কংগ্রেসের আমলেই গঠিত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande