শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ''জিরো টলারেন্স'' নীতি বজায় রেখে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে ''শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক''-কে
শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে 'শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক'-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ)। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই কুখ্যাত সিন্ডিকেটটি সীমান্ত পেরিয়ে ভারতে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক চোরাচালানের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। পাশাপাশি দেশের তরুণ প্রজন্ম ও ছোটখাটো অপরাধীদের মগজধোলাই করে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। কেন্দ্রীয় সূত্রে জানানো হয়েছে, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ নষ্ট করাই ছিল এদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক এবং বিদ্বেষমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করত এই সংগঠনটি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে কড়া পদক্ষেপ হিসেবে এই চক্রটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধ করা হলো।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande