
দেহরাদূন, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অব পারসনস উইথ ভিজ্যুয়াল ডিজঅ্যাবিলিটিজ (এনআইইপিভিডি)-এ উপস্থিত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেহরাদূনের এই দৃষ্টিহীন আবাসিক ও পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়ে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন মুখ্যমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রীর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, রাজ্যের সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে চলেছেন পুষ্কর সিং ধামি। একই সঙ্গে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নে তাঁর অঙ্গীকার বিশেষভাবে প্রশংসনীয়। ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ