আফগানিস্তানের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রথম টি-টোয়েন্টি এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও আফগানদের উড়িয়েই দিল টিম ইন্ডিয়া। বোলারদের দাপট এবং দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। আফগানদের ১৬০ রানের টার্গেটের জবাবে
আফগানিস্তানের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রথম টি-টোয়েন্টি এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও আফগানদের উড়িয়েই দিল টিম ইন্ডিয়া। বোলারদের দাপট এবং দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।

আফগানদের ১৬০ রানের টার্গেটের জবাবে সঞ্জু স্যামসন ওপেনিংয়ে নেমে ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সেই সঙ্গে পঞ্চম ভারতীয় ওপেনার হিসাবে টি-২০ ক্রিকেটে ওপেনার হিসাবে ১ হাজার রানের মালিক হলেন হন। এই তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগের। আরেক ওপেনার অভিষেক শর্মাও খেলেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস।

রশিদ খানের ঘূর্ণি ঈশান কিষান, শ্রেয়স আইয়ারদের কিছুটা অস্বস্তিতে রাখলেও ভারতের জয়ের পথে বাধা হতে পারেনি। টিম ইন্ডিয়া মাত্র ১৪.৫ ওভারে নির্ধারিত ৩ উইকেট হারিয়ে ১৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। আফগানদের হয়ে রশিদ একাই নিয়েছেন ৩ উইকেট।

এই ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই

৩ ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande