দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন মেসি
বুয়েনস আইরেস,১৬ সেপ্টেম্বর (হি.স.): মাঠের রাজাকে মাঠ থেকেই বিদায় দেবে আর্জেন্টিনা। দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন ইতিহাসের মহানায়ক। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ও
দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন মেসি


বুয়েনস আইরেস,১৬ সেপ্টেম্বর (হি.স.): মাঠের রাজাকে মাঠ থেকেই বিদায় দেবে আর্জেন্টিনা। দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন ইতিহাসের মহানায়ক। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন আর্জেন্টাইন জাদুকর।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশসের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় এটি নিশ্চিত করেছেন।

ক্লাউদিও তাপিয়া জানিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলার, আমাদের দলের আইকন, আমাদের অধিনায়ক লিওনেল মেসিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আগামী ৬ অক্টোবর এখানে, এই আর্জেন্টিনা থেকে প্রাপ্য বিদায় নিতে।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande