যাদবপুর প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা সুকান্ত মজুমদারের, পানিহাটিতে তোপ
পানিহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- বুধবার পানিহাটিতে গণেশপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে তিনি
সুকান্ত মজুমদার


পানিহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.):-

বুধবার পানিহাটিতে গণেশপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে তিনি দাবি করেন, যাদবপুরের সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।

সুকান্ত মজুমদার বলেন, ‘‘কংগ্রেসের কোনও কাজ নেই, জনঅধিকার নেই, ভোট নেই। শুধু যেখানে-সেখানে গিয়ে গন্ডগোল করা। কংগ্রেসের সঙ্গে যাদবপুরের কী সম্পর্ক?’’ তাঁর আরও দাবি, কংগ্রেসের সঙ্গে যুক্ত বা কংগ্রেসের মানসিকতার কোনও পড়ুয়া যাদবপুরে সুযোগই পায় না।

কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘‘ওদের বলুন গান্ধী পরিবারের মূর্তি বানিয়ে পা ধুয়ে জল খেতে।’’ তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটেই সুকান্ত মজুমদারের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে তিনি বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গেও বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের মাধ্যমে কংগ্রেসকে সরাসরি নিশানা করার পাশাপাশি দলের সাংগঠনিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের জেরে ফের যাদবপুরকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande