আড়াই ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প নেপালে
কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নেপালের মুগু জেলায় বুধবার রাতে ও ভোরে প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ৪.২। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূমিকম্প পরিমাপ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মুগুর কালাই এলাকায় রাত ১টা ৫১ মিনিটে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়। এরপর ভোর ৪টা ২৮ মিনিটে একই এলাকার আশপাশে ৪.২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়।

বুধবার কেন্দ্রের প্রবীণ ভূ–বিজ্ঞানী ড. লোকবিজয় অধিকারী জানিয়েছেন, দু’টি ভূমিকম্পের মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ব্যবধান ছিল। তাঁর মতে, ৪.৫ ও ৪.২ মাত্রার ভূমিকম্পে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি

জানান, বড় ভূমিকম্পের পর সাধারণত আফটারশক হতে পারে। ৪ মাত্রার ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় ৩, ২ এমনকি ১ মাত্রার একাধিক ছোট কম্পনও হতে পারে। গত সপ্তাহে মুস্তাং জেলায় ভূমিকম্পের পর এখনও পর্যন্ত প্রায় ২০ থেকে ২২টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে মুস্তাং জেলায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন কাঠমান্ডুতেও অনুভূত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

 rajesh pande