পড়ে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ সুশান্ত ঘোষের
আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.): বুধবার খানাকুল বিধানসভার ২ নম্বর অঞ্চলের সকল পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এলাকার বিভিন্ন পঞ্চায়েতে পড়ে থাকা দ্রুত উন্ন
পড়ে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ সুশান্ত ঘোষের


আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.): বুধবার খানাকুল বিধানসভার ২ নম্বর অঞ্চলের সকল পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এলাকার বিভিন্ন পঞ্চায়েতে পড়ে থাকা দ্রুত উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিধায়ক সুশান্ত ঘোষ নির্মাণ সহায়কদের নির্দেশ দেন, যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি দ্রুত শেষ করতে হবে। প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করার পাশাপাশি গুণমান বজায় রাখার উপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।

স্থানীয় মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে রাস্তা, নিকাশি, পানীয় জল, আলো এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। কাজের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না বলেও বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়।

সুশান্ত ঘোষ জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য সরকারি উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। পঞ্চায়েত স্তরে সমন্বয় বজায় রেখে কাজ করলে পড়ে থাকা প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। তিনি নির্মাণ সহায়কদের মাঠপর্যায়ে কাজের উপর নজরদারি বাড়ানোরও নির্দেশ দেন।

বৈঠকে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির উন্নয়নমূলক কাজের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক সমস্যা এবং কাজ শেষ করার সময়সীমা নিয়েও আলোচনা হয়। বিধায়কের নির্দেশের পর দ্রুত প্রকল্পগুলির কাজ শুরু ও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande