
বাকু, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আজারবাইজানের বাকুতে হোভসান প্রতিযোগিতা কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবের জন্য ভারতকে গ্রুপ ‘কে’-তে রাখা হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী সংস্করণটি মূল নিয়ম থেকে ভিন্ন একটি বিন্যাসে অনুষ্ঠিত হবে, যেখানে ৮ বনাম ৮ ফরম্যাটের দুটি ২০-মিনিটের অর্ধাংশ থাকবে এবং এর মাঝে পাঁচ মিনিটের একটি বিরতি থাকবে। মাঠের পরিমাপ হবে ৬৮ মিটার বাই ৫০ মিটার এবং পুরো ম্যাচ জুড়ে খেলোয়াড় পরিবর্তনের অনুমতি থাকবে।
গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষরা:
বাহরাইন, ক্যামেরুন,গ্রেনাডা,
লাওস, সেনেগাল।
ভারতের গ্রুপ পর্বের ফিক্সচার:
*২৪ অক্টোবর, সকাল ১১:৪৫ (আইএসটি), পিচ ১বি- বনাম লাওস
*২৫ অক্টোবর, সকাল ১০:৩০ (আইএসটি), পিচ ১বি- বনাম ক্যামেরুন
*২৫ অক্টোবর, ভারতীয় সময় বিকেল ৫:১৫, পিচ ১বি- বনাম গ্রেনাডা
*২৬ অক্টোবর, দুপুর ২:১৫ (আইএসটি), পিচ ৯এ- বনাম বাহরাইন
*২৬ অক্টোবর, রাত ৯:০০টা (আইএসটি), পিচ ৮এ- বনাম সেনেগাল
ভারতের সময়সূচি
*২২ অক্টোবর: আগমনের দিন
*২৩ অক্টোবর: প্রশিক্ষণের দিন
*২৪-২৬ অক্টোবর: বাছাই পর্ব
*২৭ অক্টোবর: বিশ্রামের দিন
*২৮-২৯ অক্টোবর: টুর্নামেন্ট পর্যায়
*৩০ অক্টোবর: টিয়ার ফাইনাল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি