সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম মণ্ডল গ্রেফতার
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এসটিএফের যৌথ তল্লাশি অভিযানেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংগ
মাও নেতা


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’কে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এসটিএফের যৌথ তল্লাশি অভিযানেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

সংগঠনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা অসীম মণ্ডল ছাত্রাবস্থায় ১৯৮০-এর দশকের শেষ দিকে নকশালপন্থী রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৯ সালে গড়বেতায় গঠিত প্রথম সশস্ত্র স্কোয়াডের সদস্য হন তিনি। ২০১১ সালে কিষেনজির মৃত্যুর সময় তিনি বঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ছিলেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি ঝাড়খণ্ডে চলে যান।

অসীম মণ্ডলের গ্রেফতারের পর তাঁকে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। পাশাপাশি সমস্ত রাজনৈতিক বন্দির ক্ষেত্রেও এই মর্যাদা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও আইনি সহায়তা পাওয়ার মৌলিক অধিকার পুনর্বহালের দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, ২০২৬ সালের ২৯ জুন থেকে এই অধিকারগুলি কার্যত কেড়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে অসীম মণ্ডল-সহ সমস্ত রাজনৈতিক বন্দির মুক্তির দাবিও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande