কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে স্থায়ী পার্কিং লটের শিলান্যাস করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ
শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলার মাঠে স্থায়ী পার্কিং লট নির্মাণ কাজের শিলান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন ও নারকেল ফাটিয়ে এই
পার্কিং লটের শিলান্যাস করলেন পর্যটনমন্ত্রী


শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলার মাঠে স্থায়ী পার্কিং লট নির্মাণ কাজের শিলান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন ও নারকেল ফাটিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার কমিশনার বীর বিক্রম রায়, ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১.৬৫ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক পার্কিং লটটি তৈরি করা হবে। বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিনের যানজট এবং পার্কিং সমস্যার সমাধান করাই এর মূল উদ্দেশ্য।

এই অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পুজোর আগেই পার্কিং ব্যবস্থার একটি বড় অংশ চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পটি সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এরপর মেলা মাঠের প্রধান ব্যবহার হবে পার্কিং পরিকাঠামো হিসেবে। মন্ত্রী শহরের বিভিন্ন মেলার জন্য পৃথক স্থান নির্ধারণের ইঙ্গিতও দেন। পুজোর পর শহরের ঠিক মাঝখানে মেলা আয়োজনের পরিবর্তে পর্যাপ্ত পার্কিং সুবিধাযুক্ত স্থানগুলিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই ধরনের আয়োজনের জন্য 'বিশ্ব বাংলা শিল্পী হাট'-এর ব্যবহার নিয়েও ভাবনাচিন্তা চলছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande