মির্জাপুরে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগ, গুরুতরভাবে আহত ১
মির্জাপুর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো উত্তর প্রদেশের মির্জাপুরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জিগনা থানার অন্তর্গত খৈরা গ্রামে। হামলায় গুরুতরভাবে আহত হয়েছে বৃদ্ধার স্বামীও । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নি
মির্জাপুরে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগ, গুরুতরভাবে আহত ১


মির্জাপুর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো উত্তর প্রদেশের মির্জাপুরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জিগনা থানার অন্তর্গত খৈরা গ্রামে। হামলায় গুরুতরভাবে আহত হয়েছে বৃদ্ধার স্বামীও । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নিঅদরা দেবী। আহতের নাম তেরসু পাল (৬৫)। ঘটনার পর পলাতক অভিযুক্ত অঙ্কিত দুবে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত অঙ্কিত বছর ৬৫-র তেরসু পালের ওপর হঠাৎ লাঠি নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে তেরসু নিজের বাড়ির দিকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। তার চিৎকার শুনে স্ত্রী নিঅদরা দেবী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্ত যুবক তার ওপরও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। লাঠির আঘাতে দুজনেই গুরুতরভাবে আহত হয়।

এরপর পরিবারের সদস্যরা রক্তাক্ত নিঅদরা দেবীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের সদস্যরা জানায়, অভিযুক্তের সঙ্গে তাদের পরিবারের কোনও পুরোনো শত্রুতা ছিল না। হঠাৎ করে কেন এই হামলা চালানো হলো, সে বিষয়টি এখনও পর্যন্ত অধরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande