হরিদ্বারে বাড়ি থেকে নিখোঁজ নাবালক, অমৃতসর থেকে উদ্ধার
হরিদ্বার, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বার পুলিশের তৎপরতায় নিখোঁজ হওয়া এক নাবালক উদ্ধার হল পাঞ্জাবের অমৃতসর থেকে। পথরী থানার অন্তর্গত শাহপুর শীতলাখেড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক নাবালককে বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার করল পু
হরিদ্বারে বাড়ি থেকে নিখোঁজ নাবালক, অমৃতসর থেকে উদ্ধার


হরিদ্বার, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বার পুলিশের তৎপরতায় নিখোঁজ হওয়া এক নাবালক উদ্ধার হল পাঞ্জাবের অমৃতসর থেকে। পথরী থানার অন্তর্গত শাহপুর শীতলাখেড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক নাবালককে বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার করল পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , শাহপুর শীতলাখেড়ার বাসিন্দা মমলেশ রবিবার পথরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে তিনি জানান, তাঁর নাবালক সন্তান ১২ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা দীর্ঘ খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন।

তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অবিলম্বে অনুসন্ধান শুরু করে। পুলিশের একটি বিশেষ দল নিখোঁজ নাবালকের সন্ধান পেতে সংলগ্ন এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে ছেলেটি পাঞ্জাবের অমৃতসরে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অমৃতসর থেকে ওই নাবালককে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande