
নিউ টিহরি, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): অবশেষে সমাধান হলো উত্তরাখণ্ডের কীর্তিনগর ব্লকের অন্তর্গত পাঠওয়াড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় এক সপ্তাহ ধরে চলা বিদ্যুৎ সংকট । বৃহস্পতিবার সমস্যা সমাধানের পর স্বস্তির নিঃশ্বাস ফেলল স্থানীয় গ্রামবাসীরা। এদিন অঞ্চল পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, বিগত এক সপ্তাহ ধরে পাঠওয়াড়া গ্রাম সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্তব্ধ ছিল। গ্রামের ট্রান্সফর্মারটি পুড়ে যাওয়ার কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়।
পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে বিদ্যুৎ দফতর তৎপরতার সঙ্গে পাঠওয়াড়া গ্রামে একটি নতুন ট্রান্সফর্মার বসায়। ফলে এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। নতুন ট্রান্সফর্মার চালু হওয়ার পর গ্রামবাসীরা এলাকার বিধায়ক এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক