গণেশ উৎসবে ড্রোনের সাহায্যে ট্রাফিকের উপর নজরদারি রায়পুর পুলিশের
রায়পুর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): গণেশ উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের ক্রমবর্ধমান ভিড় এবং শহরের প্রধান সড়কগুলিতে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ছত্তিশগড়ের রায়পুর পুলিশ। রায়পুরের ট্রাফিক পুলিশ আধিকারিকদের নেতৃত্বে চালানো এই
গণেশ উৎসবে রায়পুর পুলিশের বিশেষ ব্যবস্থা, ড্রোনের সাহায্যে ট্রাফিকের উপর নজরদারি


রায়পুর, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): গণেশ উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের ক্রমবর্ধমান ভিড় এবং শহরের প্রধান সড়কগুলিতে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ছত্তিশগড়ের রায়পুর পুলিশ।

রায়পুরের ট্রাফিক পুলিশ আধিকারিকদের নেতৃত্বে চালানো এই বিশেষ অভিযানে ড্রোনের মাধ্যমে গণেশ প্যান্ডেলগুলির আশপাশের ভিড়ের অবস্থা, শহরের মূল সড়কগুলিতে ট্রাফিকের চাপ এবং যানজটের ওপর কড়া নজর রাখা হচ্ছে। কোথাও যানজট বা অতিরিক্ত গাড়ির চাপ দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেই জায়গাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পুলিশ কর্মী মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি বিকল্প ব্যবস্থাগুলি সঠিকভাবে কাজ করছে কি না, তা-ও এই প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করা হয়েছে ।

পুলিশের পক্ষ থেকে গণেশ উৎসব কমিটি এবং পুণ্যার্থীদের কাছে প্যান্ডেল ও প্রধান সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক না করার বিশেষ আবেদন জানানো হয়েছে। প্যান্ডেল কমিটির স্বেচ্ছাসেবকদের ট্রাফিক পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে এবং গাড়ি চলাচল ও ভিড় সুশৃঙ্খল রাখতে অনুরোধ করা হয়েছে।

এর পাশাপাশি অ্যাম্বুলেন্স, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি চলাচলের জন্য রাস্তা সব সময় ফাঁকা রাখার ওপর জোর দিয়েছে পুলিশ। রায়পুর পুলিশ এদিন জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও মানুষের যৌথ তৎপরতায় উৎসবে আসা দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা নিশ্চিত করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande