আউলিতে ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’, রোবোটিক ডগ ও ড্রোন নামিয়ে চলল সন্ত্রাসদমন প্রশিক্ষণ
দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন সেনার যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’-এ অনুষ্ঠিত হলো অত্যন্ত জটিল সন্ত্রাসদমন অভিযান সংক্রান্ত বিশেষ রণকৌশল মহড়া। পাহাড়ি দুর্গম পরিবেশে একেবারে মুখোমুখি সংঘর্ষের (ক্লোজ-কোয়ার্টার
আউলিতে ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’, রোবোটিক ডগ ও ড্রোন নামিয়ে চলল সন্ত্রাসদমন প্রশিক্ষণ


দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন সেনার যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’-এ অনুষ্ঠিত হলো অত্যন্ত জটিল সন্ত্রাসদমন অভিযান সংক্রান্ত বিশেষ রণকৌশল মহড়া। পাহাড়ি দুর্গম পরিবেশে একেবারে মুখোমুখি সংঘর্ষের (ক্লোজ-কোয়ার্টার ব্যাটেল) পরিস্থিতি তৈরি করে একটি ভবনের দখল নেওয়া এবং ঘরের ভেতরে লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করার (রুম-ইন্টারভেনশন) নিখুঁত ড্রোন ও কমব্যাট ডগ চালিত মহড়া চালাল দু’দেশের যৌথ বাহিনী।

এই বিশেষ অভিযানে সেনার অ্যাসল্ট টিমের পাশাপাশি উন্নত প্রযুক্তির সমন্বয় ছিল চোখে পড়ার মতো। ভবনে প্রবেশের আগে নজরদারি ও ভেতরে তল্লাশি চালাতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমতাসম্পন্ন 'রোবোটিক ডগ'-এর সাহায্য নেওয়া হয়। একই সঙ্গে বিস্ফোরক ও শত্রু শনাক্ত করতে নামানো হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ (ক্যানাইন)। পুরো অভিযানে দূর থেকে নিখুঁত নিশানা বজায় রাখতে নজরদারিতে ছিলেন স্নাইপাররা। আধুনিক প্রযুক্তি ও বিশেষ বাহিনীর এই যৌথ অভিযানের কার্যকারিতা সফলভাবে প্রদর্শিত হয় এই মহড়ায়।

অনুশীলন চলাকালীন মার্কিন সেনার জওয়ানরা ভারতীয় বাহিনীর ব্যবহৃত বিভিন্ন আধুনিক যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম এবং কৌশলের খুঁটিনাটি খতিয়ে দেখেন। দুই দেশের জওয়ানদের মধ্যে সক্রিয় মতবিনিময় হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, এই যৌথ প্রশিক্ষণের ফলে উভয় সেনার মধ্যে পেশাদারিত্বের আদান-প্রদান, কৌশলগত বোঝাপড়া এবং যে কোনও জটিল সন্ত্রাসদমন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সক্ষমতা আরও সুদৃঢ় হলো।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande