ক্যানিং বাজারে বেআইনি রঙ ও ওজনে কারচুপি রুখতে হিন্দু জাগরণ মঞ্চের মাইকিং
ক্যানিং, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার সকালে ক্যানিং বাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করলেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। খাবারে কোনওরকম বেআইনি রঙ বা রাসায়নিক যাতে কেউ না মেশায়, সেই বার্তা দেওয়া হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীর
ক্যানিং বাজারে বেআইনি রঙ ও ওজনে কারচুপি রুখতে হিন্দু জাগরণ মঞ্চের মাইকিং


ক্যানিং, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার সকালে ক্যানিং বাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করলেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। খাবারে কোনওরকম বেআইনি রঙ বা রাসায়নিক যাতে কেউ না মেশায়, সেই বার্তা দেওয়া হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা যাতে কোনও খরিদ্দারকেই না ঠকান, ন্যায্য মূল্য নেন এবং ক্রেতাদের সঠিক ওজন দেন— সেই বার্তাও দেওয়া হয়। সংগঠনের পক্ষে দুর্লভ মণ্ডল, পবিত্র পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিন উপস্থিত ছিলেন।

এদিন গোটা ক্যানিং বাজার ঘুরে ঘুরে মাইক নিয়ে প্রচার চালান তাঁরা। বিশেষ করে মাছ ও আনাজে যাতে কেউ রঙ না মেশান এবং ক্রেতাদের সঠিক ওজন দেওয়া হয়, সেই বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি ক্যানিং বাজার এলাকায় থাকা হোটেল ও রেস্তোরাঁগুলিতেও খাবারে বেআইনি রঙ ব্যবহার করতে বারণ করার সাথে সাথে সঠিক তেল এবং সঠিক মাছ ও মাংস ব্যবহারের বার্তা দেওয়া হয়। কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে এ বিষয়ে কোনও অভিযোগ উঠলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ঘটনায় দুর্লভ মণ্ডল বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে হোটেল, রেস্তোরাঁগুলোতে তল্লাশি চালিয়ে দেখা গিয়েছে বেআইনি রঙ, রাসায়নিক এঁরা খাবারে মেশাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছেন যাঁরা নিজেদের মুনাফার জন্য মানুষের জীবন নিয়ে খেলছেন, মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছেন। এর বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। প্রয়োজনে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande