
আরামবাগ , ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পুরশুড়া বিধানসভার সোদপুরে ভারতীয় জনতা পার্টির নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
এদিন সোদপুর বিধায়ক সেবা কেন্দ্র থেকে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানান বিধায়ক বিমান ঘোষ।
বিমান ঘোষ বলেন, মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা এবং সমাজকল্যাণের কাজে সকলের অংশগ্রহণ জরুরি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA