
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : শ্রী শ্রী রাধাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি লিখেছেন , সকলকে জানাই পবিত্র শ্রীশ্রী রাধাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। শ্রী রাধারানীর কৃপায় সকলের জীবন ভালোবাসা, শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
উল্লেখ্য, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে রাধা অষ্টমী পালিত হয়, কারণ শাস্ত্রীয় তিথি ও পৌরাণিক গণনা অনুযায়ী শ্রী রাধার আবির্ভাব ঘটেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।
প্রসঙ্গতঃ জন্মাষ্টমী :ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্য রাতে শ্রী কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। রাধা অষ্টমী : এর ঠিক পক্ষকাল বা ১৫ দিন পর, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্মোৎসব বা আবির্ভাব তিথি উদযাপিত হয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, অষ্টমী থাকবে ১৯ সেপ্টেম্বর বেলা ৩টে ২৮ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এদিন তা পালিত হবে।
- রাধে রাধে 🙏
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত