
হাওড়া, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : চেঙ্গাইল রেল চত্বরে আধুনিকীকরণের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। রেলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রেলসূত্রের খবর, চেঙ্গাইলের রেল ইয়ার্ডের অধুনিকীকরণের জন্য লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে।
এই তালিকায় রয়েছে, হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-দিঘা এক্সপ্রেস।
১০ অক্টোবর বন্ধ থাকবে হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস।
১১ অক্টোবর বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পুজোর মুখে ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছেন সাধারণ যাত্রীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত