নজিরবিহীন! রেজিনগরে মনোনয়ন প্রত্যাহার মমতা তৃণমূলের প্রার্থী রবিউলের
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। তিনি উপনির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। শনিবারই উপনির্বাচনের মনোনয়ন প্রত্
নজিরবিহীন! রেজিনগরে মনোনয়ন প্রত্যাহার মমতা তৃণমূলের প্রার্থী রবিউলের


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। তিনি উপনির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। শনিবারই উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নতুন করে আর মনোনয়ন জমা দেওয়ার সুযোগও নেই। ফলে রবিউল সরে দাঁড়ানোয় রেজিনগর কেন্দ্রের ভোটও হবে মমতা তৃণমূলকে ছাড়া।

রবিউল বলেন, ‘‘দলের নতুন প্রতীক হয়েছে। কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। তাহলে আমরা ভোটে লড়ব কী করে? সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ উল্লেখ্য, এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকেও মনোনয়ন প্রত্যাহার করেন মমতা তৃণমূলের প্রার্থী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande