নতুন বছরের গোড়াতেই নতুনরূপে কবি সুভাষ স্টেশন চালুর লক্ষ্যমাত্রা
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : ঠিক হয়েছে ১ জানুয়ারি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন। মেট্রোকর্তারা জানাচ্ছেন, রেলবোর্ডের তরফে ১ জানুয়ারি দিনটি এই স্টেশন চালুর জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার মধ্যেই কাজ শেষ করে পরিষেবা শুরুর জন্য দিনরত এক
নতুন বছরের গোড়াতেই নতুনরূপে কবি সুভাষ স্টেশন চালুর লক্ষ্যমাত্রা


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : ঠিক হয়েছে ১ জানুয়ারি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন।

মেট্রোকর্তারা জানাচ্ছেন, রেলবোর্ডের তরফে ১ জানুয়ারি দিনটি এই স্টেশন চালুর জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার মধ্যেই কাজ শেষ করে পরিষেবা শুরুর জন্য দিনরত এক করে কাজ চলছে।

ওই স্টেশন ভাঙার কাজ শেষ হয়ে নতুন স্টেশন তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। এখন দেখার ঠিক কতটা তাড়াতাড়ি তা শেষ হয়।

এক কর্তার কথায়, এই স্টেশন যেদিন থেকে বন্ধ সেদিন থেকে যাত্রীদের ভোগান্তি যেমন হচ্ছে, তেমনই কার্যত ফাঁকা ছুটছে অরেঞ্জ লাইনের মেট্রো।

প্রায় সওয়া এক বছর নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে ফাঁকা ট্রেন চালাতে লোকসানের বহর বেড়েই চলেছে কর্তৃপক্ষের। কারণ, বেশিরভাগ যাত্রীই এই লাইনের মেট্রোয় উঠতেন নিউ গড়িয়া থেকে। তা বন্ধ হওয়াতেই যাত্রীসংখ্যায় ধস নামে বেলেঘাটা পর্যন্ত পরিষেবায়। যার জেরে লোকসানও বেড়েই চলেছে।

তাই সবদিক বিচার করেই এই বছরের শেষেই স্টেশন তৈরির কাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ। সেই মতো কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। গত দু’মাস প্রায় দিনই বৃষ্টির কারণে ধাক্কা খাচ্ছে নতুন স্টেশন তৈরির কাজ। ফলে নিউ গড়িয়া স্টেশনের কাজ শেষ করে ১ জানুয়ারি মেট্রো চালু করা যাবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande