
মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর (হি.স.): শালবনিতে জমি জালিয়াতি মামলায় দ্বিতীয়বার মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে সুমিতকে কোর্টে আনা হয়। শালবনিতে জমি জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তারই সূত্র ধরে সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। সুজয় হাজরার বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছে, সুমিত রায়ের বিরুদ্ধে একই ধারায় মামলা শুরু হয়েছে। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে সুমিতকে কোর্টে পেশ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ